Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

শার্শা উপজেলা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৬:৪২ প্রিন্ট সংস্করণ

ওমর সিয়াম, শার্শা প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এ শ্লোগানে মঙ্গলবার সকালে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন শার্শা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ।পরে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামের সামনে শার্শা বাজারের রাস্তার পাশে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান লিটু ও সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শার্শা ফজলে ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার কাস্টমস হাউস বেনাপোল অটল গোস্বামী,সহকারী পরিচালক বেনাপোল স্থল বন্দর মোঃ কামরুল হাসান পলাশ, কৃষি অফিসার শার্শা দিপক কুমার সাহা, শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা গুলসান-ই-জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, বেনাপোল পোর্ট থানার এসআই খাইরুল ইসলাম,বেনাপোল ইমিগ্রেশন এসআই জাহিদুল ইসলাম, শার্শা থানার এসআই পায়েল,নাভারণ হাইওয়ে এসআই আনিছ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল, শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,শিক্ষকবৃনদ ও ছাত্র ছাত্রীরা ।

আরও খবর 4

Sponsered content