Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

শার্শার বাগআঁচড়ায় মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৫ , ৭:৫১:৪৪ প্রিন্ট সংস্করণ

আঃ জলিল: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ নভেম্বর বিকালে উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩ টার মধ্যে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৈঠকে যোগ দিতে দুপুর ২ টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় গোটা বাগআঁচড়া এলাকা। উঠান বৈঠক পরিণত হয় জনসমুদ্রে।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সার্বিক তত্বাবধানে এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন,সহ তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ,জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

আরও খবর 4

Sponsered content