Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেলেন ১৮০ নারী পুলিশ

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:২৪:৫০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বাংলাদেশ পুলিশের নারী পুলিশ ইউনিটের (FPU) ১৮০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো গেছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ইথিওপিয়ান এয়ারলাইন্সেরিএকটি বিশেষ ফ্লাইটে কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তারা।



পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্) মো. হায়দার আলী খান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ সেকশনের সদস্যরা তাদের বিমানবন্দরে বিদায় জানান।

পুলিশ সুপার মারুফা ইয়াসমিনের নেতৃত্বে BANFPU-1 (Rotation-16), MONUSCO, DRC এর সদস্যরা BANFPU-1 (Rotation-15), MONUSCO, DRC এর স্থলাভিষিক্ত হবেন তারা। দলে ডেপুটি কমান্ডার মোহাম্মদ শফিউল ইসলামসহ ১৪ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।



কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের পাঠানো হয়। ২০১১ সাল থেকে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়মিত নারী পুলিশ সদস্যদের পাঠাচ্ছে বাংলাদেশ। ২০১৯ সাল থেকে বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা Individual Police Officer (IPO) হিসেবে মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।



বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণের অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৩ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।



আরও খবর 17

Sponsered content