Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের ফ্রিল্যান্সিং বুটক্যাম্প

  প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ৯:১৭:৫১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের উদ্যোগে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জনের লক্ষ্যে ফ্রিল্যান্সিং বুটক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়।

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীকে অর্থ আয়ের কৌশল শেখানো হয়।

ক্লাবের এক্সিকিউটিভ সেক্রেটারি ফ্রিল্যান্সার বিশেষজ্ঞ রোটারিয়ান নুর এ আলম মিঠু এ প্রশিক্ষণে নেতৃত্ব দেন। প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রেক্টর লে. কর্নেল (অব.) মইনুল ইসলাম।

তিনি রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের এ সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণ-তরুণীদের ডিজিটাল প্ল্যাটফরমে আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান আবেদ আহমেদ চৌধুরী। বক্তব্য দেন ক্লাব অ্যাডভাইজার পিপি রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণ, সিপি রোটারিয়ান প্রফেসর ফাতেমা জেবুন্নেছা, ক্লাব প্রেসিডেন্ট ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোটারিয়ান শাহীন আল রাজী, প্রেসিডেন্ট-ইলেক্ট পিপি রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, পিপি রোটারিয়ান এস এ এম জাকারিয়া, পিপি রোটারিয়ান রেজাউর রহমান, পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম, পিপি রোটারিয়ান এস এম আজিজ, রোটারিয়ান নাসিমা আখতার ডেইজি। অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ। পরে পিপি রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হয়।

আরও খবর 25

Sponsered content