Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

রামগড় সীমান্তে ৪৩ বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার

  প্রতিনিধি ৬ জুন ২০২৫ , ১০:৪১:০১ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি: সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়ি জলার রামগড় উপজেলা ও ফটিকছড়ি সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বি.জি.বি) রামগড় জোন।

সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো. আহসান উল ইসলাম।

তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রামগড় ৪৩ বিজিবি।

এছাড়াও সবধরনের চোরাচালান, পুশইন, অবৈধ চামড়া পাঁচার রোধে বিজিবির কঠোর অবস্থানের কথাও জানান এ কর্মকর্তা।

আরও খবর 27

Sponsered content