Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ১০:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : রাউজানের কদলপুর ইউনিয়নে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। নিহত মুহাম্মদ সেলিম (৪০) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ শমসের পাড়া এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে।

তিনি কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব। রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ইশানভট্টের হাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইশানভট্টের হাটে একটি দোকানের সামনে অবস্থানকালে সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন দুর্বৃত্ত এসে মুহাম্মদ সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, ‘আমার চাচি শাশুড়ির জানাজায় গিয়ে সেখান থেকে আমি, আমার মেয়ে সাবরিনাসহ খামার বাড়িতে যাওয়ার সময় ইশান ভট্টের হাটে ওষুধ কিনেছিলাম। এরপর মোটরসাইকেলে উঠতেই সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পড়া দুইজন ব্যক্তি গুলি করে’।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মুখে গুলিবিদ্ধ হন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও খবর 27

Sponsered content