Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মহাসমাবেশকে স্মরণকালের সেরা করে তুলতে হবে: আ জ ম নাছির

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ , ৯:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামী ৪ ডিসেম্বরের মহাসমাবেশ সুন্দর সফলভাবে আয়োজনের জন্য আমাদের দল,মত নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পলোগ্রাউণ্ডের মহাসমাবেশের মাধ্যমে দেশজুড়ে আওয়ামী লীগের মহাকর্মসূচি শুরু হবে।



সুতরাং এ মহাসমাবেশ সার্থক করে তুলতে আমাদের প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে হবে।

বাংলাদেশের অভ্যুদয়, ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে- এই ঐতিহ্যের ধারা অক্ষুণ্ন রাখতে হবে। স্মরণাতীতকালের সেরা মহাসমাবেশে পরিণত করতে আমাদের স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে।



প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন ও পলোগ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সম্মেলন কক্ষে নগর শ্রমিক লীগ, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ, রেলওয়ে শ্রমিক লীগ, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক লীগ, বন্দর শ্রমিক কর্মচারী লীগসহ সহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।



সভায় জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আহবায়ক মো. ইয়াকুব, সদস্যসচিব মিরণ হোসেন মিলন, রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়াসা শ্রমিক লীগ নেতা তাজুল ইসলাম, সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, বন্দর শ্রমিক কর্মচারী লীগ নেতা মীর নওশাদ, চট্টগ্রাম মহানগর হকার্স শ্রমিক লীগ নেতা মো. আলমগীর, কাজী আবদুস ছাদেক মান্না, মো. শাহীন, নুরুল আলম লেদু, হারুনুর রশিদ, লোকমান হাকিম, নাছির উদ্দীন পলাশ, তারেক হায়দার, সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।



আরও খবর 25

Sponsered content