Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

ভারতের ৫ বিমান ভূপাতিত, আমরা পিছিয়ে নেই: পার্লামেন্টে শাহবাজ শরিফ

  প্রতিনিধি ৭ মে ২০২৫ , ১০:১২:০২ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারত বুঝে গেছে, প্রচলিত যুদ্ধে তার দেশ কোনো দিক থেকেই পিছিয়ে নেই। ভারতের বিমান হামলার পরিপ্রেক্ষিতে সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

পাশাপাশি এও জানান, তার দেশের সেনাবাহিনী ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি কাশ্মীরে ও একটি ভারতের বাথিন্ডায় ভূপাতিত হয়েছে।
ভারতকে শত্রু আখ্যা দিয়ে শেহবাজ বলেন, তারা আবারও অতীতের মতো রাতের আঁধারে পাকিস্তানকে আঘাত হানার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দিয়েছে, যা অন্ধকারকে আলোর ঝলকে পরিণত করেছে। পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের রাজনীতিবিদ ও গণমাধ্যম পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার এবং পাকিস্তানকে দোষী প্রমাণ করার চেষ্টা চালানো হয়েছে।

বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা একটি ট্রেন হাইজ্যাক করেছিল। আমরা এই হামলার পেছনে থাকা শক্তি সম্পর্কে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি। আমাদের সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) যাত্রীদের উদ্ধার করে বড় ধরনের ট্র্যাজেডি প্রতিরোধ করেছে।

পাকিস্তানে হামলা প্রসঙ্গে তিনি পার্লামেন্টকে জানান, ভারতীয় বিমান বাহিনী এক রাতে ৮০টি বিমান মোতায়েন করেছিল। তারা মুরীদকে, শিয়ালকোটসহ একাধিক এলাকায় হামলার চেষ্টা চালায়। কিন্তু পাকিস্তানের ‘ঈগলরা’ সর্বদা প্রস্তুত ছিল। তিনি বলেন, ভারতের রাফায়েল বিমানের অহংকারের জবাব দিয়েছে আমাদের পাইলটরা।

পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবরের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ শরীফ। তিনি বলেন, জহির ও তার বাহিনী ভারতের বিমান ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করেছে। ভারতীয় বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়েছে এবং শ্রীনগরে অবতরণ করেছে। আমরা ভারতের পরিকল্পনা সম্পর্কে রিয়েল-টাইম তথ্য পাচ্ছিলাম। গত রাত পর্যন্ত পরিস্থিতি একটি প্রচলিত যুদ্ধের পর্যায়ে ছিল এবং তাৎক্ষণিকভাবে পারমাণবিক যুদ্ধের কোনো হুমকি ছিল না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলামাবাদে এক শহীদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমি, প্রেসিডেন্ট ও সেনাপ্রধান সেখানে অংশ নেব। আমাদের শহীদরাই পাকিস্তানের প্রকৃত বীর। তিনি দেশবাসী ও রাজনৈতিকদলগুলো আহ্বান জানিয়ে বলেন, দেশের সব রাজনৈতিক শক্তির প্রতি আমার বিনীত অনুরোধ— আসুন আমরা সংবিধানকে শক্তিশালী করি এবং ঐক্যবদ্ধভাবে পাকিস্তানকে মহান করি। আমি সংসদের স্পিকারের কক্ষে ভাইদের সঙ্গে বসতে প্রস্তুত। বিশ্বকে দেখিয়ে দিন, আমরা এক।

সূত্র: সামা টিভি

আরও খবর 15

Sponsered content