Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৮:৩৪ প্রিন্ট সংস্করণ

মোঃ ওমর সিয়াম, শার্শা উপজেলা প্রতিনিধি : বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশী করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় ট্রাকটিকে বিপুল পরিমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ মেডিসিন ও শাড়ি, কমমেটিকস পাওয়া যায়।  প্রাথমিক ধারনায় জব্দকৃত পণ্যের বাজার মুল্য কয়েক কোটি টাকা হতে পারে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশী করে কাস্টস কর্তৃপক্ষ। এসময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ সেপ্টম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি( নম্বর HR-3811248)  ফেলে পালিয়ে যায় চালক।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে গাড়ির ভেতর ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস এবং বাজি (পটকা) পাওয়া গেছে।

আরও খবর 4

Sponsered content