জাতীয়

বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ৭ মে ২০২৬ , ১২:৫৭:১০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার রাস্তায় নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৬ মে) সন্ধ্যায় তিনি সচিবালয় থেকে রওয়ানা দেন।

গন্তব্য ছিল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন ২০২৬। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, তুমুল বৃষ্টির মধ্যেই নিজে গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

তার পাশের আসনে বসে আছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান।এ সময় গাড়িটির চারপাশে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করতে দেখা যায় স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

আরও খবর 17

Sponsered content