Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

বিয়ের পিঁড়িতে বসা হলো না ওমান প্রবাসী রাশেদের

  প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ১১:০৭:১৭ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: মধ্য প্রাচ্যের দেশ ওমানের বারকা এলাকায় ৪ জুন দিবাগত রাতে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন ফটিকছড়ির যুবক রাশেদ।




ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সুয়াবিল ভাঙ্গাদিঘীর পাড়ের মৃত মাহাবুল আলমের পূত্র। সে পরিবারে চার ভাই, দুই বোনের মধ্যে রাশেদ সবার ছোট। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

পরিবারিক সূত্রে জানা যায়, ছয় বছর পর ওমানে থেকে কিছু দিনের মধ্যে দেশে এসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার।




জানা গেছে ৫ জুন সোমবার সকালে রাশেদ যথা সময়ে ঘুম থেকে জেগে না উঠায় কক্ষের সহকর্মীরা ঘুম ভাঙ্গানোর চেষ্টা করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সাড়া শব্দ না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।




এদিকে, ওমান প্রবাসী যুবক রাশেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

আরও খবর 27

Sponsered content