Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে মোবাইল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৩ , ১০:২৮:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল ‘মোবাইল জার্নালিজম (মোজো)’ বিষয়ক দিনব্যাপি কর্মশালা।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।




বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েব এবং এখন টিভি চট্টগ্রাম ব্যুরোর প্রধান ও বিভাগের অতিথি শিক্ষক হোসাইন আহমেদ জিয়াদ। কর্মশালা পরিচালনা করেন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্স মোজো জার্নালিস্ট জাওয়াদ হোসাইন।

প্রধান অতিথির ব্যক্তবে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, মোবাইল জার্নালিজমের স্কিলগুলো আয়ত্ত করে তথ্যপ্রযুক্তির উৎকর্ষতা সাধন এবং স্মার্ট সাংবাদিকতা চর্চা টিকিয়ে রাখার জন্য সাংবাদিকদের বিভিন্ন প্লাটফর্মে দক্ষ হবার বিকল্প নেই। ভবিষ্যতে সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমেই সাংবাদিকতা পেশাকে আলোকিত করা সম্ভব।




সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের লেকচারার মো. নকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক সরওয়ার কামাল ও ডেইলি সান চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার আনোয়ার কানন। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় বিভাগের শিক্ষার্থীদের মোবাইল জার্নালিজম (মোজো) এর বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।




আরও খবর 25

Sponsered content