প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১০:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদ: ১৪ ডিসেম্বর রোববার বিকেলে বান্দরবান জেলার থানচি উপজেলাধীন মেসার্স এসবিএম ব্রিকস নামে একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ইটভাটার চিমনি গুড়িয়ে দেয় এবং দুই লক্ষ টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (থানচি) মোহাম্মদ আব্দুল্লাহ-আল- ফয়সাল এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আইন ও পদ্ধতি: ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ৮ ধারা লঙ্ঘনের অভিযোগে উপরোক্ত জরিমানা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান পরিবেশ ও প্রকৃতি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে, ভবিষ্যতে কেউ অবৈধভাবে ইটভাটা স্থাপন অথবা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।