Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

বিএনপি-সিপিসি সমঝোতায় সম্পর্কের নতুন দিগন্তের উন্মোচন: মির্জা ফখরুল

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ১০:১৫:৪৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি নতুন বোঝাপড়া দুই দেশের কৌশলগত সম্পর্ককে এক নতুন মাত্রায় উন্নীত করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ জুন) সকালে চীনের শানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন শেষে জিয়ান বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আজ জিয়ানে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন।

কমিউনিটি কমিটির সেক্রেটারি প্রতিনিধিদলকে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। তারা সদস্যদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদলটি সংযুক্ত জাদুঘরে শিশুদের সামনে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরার কার্যক্রমও পরিদর্শন করেন।

দিনের কার্যক্রম শেষে, জিয়ান বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপি প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধিদলের এ সফরের মাধ্যমে বিএনপি-সিপিসির মধ্যে একটি নতুন সমঝোতা হয়েছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিএনপি প্রতিনিধিদলটির আজ রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন ঢাকায় নিযুক্ত চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

আরও খবর 17

Sponsered content