Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম হবে বিশ্বমানের নান্দনিক শহর : এরশাদ উল্ল্যা

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ৫:২৬:১৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম আবাসিক হোটেল সমিতির মিলনমেলা ৩ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ক্লাব লিঃ এর ভিআইপি হল রুমে সংগঠনের সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ ছালামত আলী, সালেহ আহমদ সুলেমান।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল কবির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলনমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. আবদুশ শাকুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি লায়ন মোঃ নুরুল আবছার, মোঃ শফিকুল ইসলাম শাহীন, সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী, জিয়াউর রহমান, মোঃ শফিউল আজম, লায়ন মাহতাব উদ্দিন চৌধুরী, মোঃ রফিক উদ্দিন, এ এম মহিউদ্দিন আহমেদ সিদ্দিকী, সাজ্জাদুল করিম চৌধুরী, মোঃ ইউসুফ আলী।

প্রধান অতিথি বলেন, বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম হবে বিশ্বমানের নান্দনিক শহর। ব্যবসা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের উন্নয়নে যথেষ্ট আন্তরিক। পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রামে নতুন নতুন বিনোদন স্পট গড়ে তোলা হবে। পর্যটন শিল্পের বিকাশে আবাসিক হোটেল মালিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিক রেখে চলেছে। বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের সকল প্রকার সহযোগিতা করবে বর্তমান বিএনপি সরকার। পাহাড়, সমুদ্র, নদী, সমতল ভূমি ও লেক এ ৫টি বৈশিষ্ট্যর সমন্বয় পৃথিবীর কোন শহরে নেই, যা চট্টগ্রামে রয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার গণমুখী বাজেট পেশ করেছে যা ইতিহাস হয়ে থাকবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আলমগীর আলাউদ্দিন, প্রিয়াংকা বড়ুয়া, অপু দে। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আরও খবর 25

Sponsered content