Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

পটিয়ায় শয়নকক্ষে মিললো ইউপি সদস্যের লাশ

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ৯:২৩:১৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পটিয়ার রশিদাবাদ গ্রামে শোভন্দণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামশেদ হিরুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। শামশেদ হিরু রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মৃত মো. শুক্কুর মেম্বারের পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, শামশেদ হিরুর বিরুদ্ধে থানায় মামলা থাকার কারণে রাতে বসতঘরে না থেকে পার্শ্ববর্তী একটি ঘরে থাকতেন। শুক্রবার সকালে স্ত্রী তাকে ডাকতে গিয়ে সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দিয়ে দেখেন- হিরু রশিতে ঝুলে আছেন। পরে দরজা ভেঙে তার বুকে রক্তের দাগ দেখা যায়।

পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়- পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পটিয়া থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও খবর 28

Sponsered content