Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

বাজুস চট্টগ্রাম শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ

  প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ১১:২২:১৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : দায়িত্বভার গ্রহণ করেছেন বাংলাদেশে জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার নব নির্বাচিত কমিটি।সোমবার (১০ জুন) দুপুরে নগরের লাভলেনস্থ একটি কনভেনশন সেন্টারে এ শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাজুস স্ট্যান্ডিং কমিটি অফ ডিস্ট্রিক মনিটরিং এর চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। এসময় তিনি নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়।

তিনি বলেন, বড় এবং ছোট সব ব্যবসায়ীরাই যাতে সৎভাবে ব্যবসা করতে পারে সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে বাজুস। যারা স্বর্ণের ব্যবসা করবেন তাদের অবশ্যই বাজুসের সদস্য হতে হবে। আমরা যদি সরকারকে সহায়তা করি, সরকারও আমাদের সহায়তা করবেন। আমরা সবাই একসঙ্গে থাকলে আশা করছি একদিন আমাদের সুদিন ফিরবে।




সভায় বক্তারা বলেন, একটা সময় জুয়েলারি ব্যবসায়ীরা ছন্নছাড়া ও ছিন্ন-বিচ্ছিন্ন ছিলো। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সব স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে আসতে পেরেছে। তিনি যখন থেকে প্রেসিডেন্ট হয়ে বাজুসের হাত ধরেছেন তারপর থেকে সকল স্বর্ণ ব্যবসায়ীরা অনেক ভালো আছেন। বর্তমানে বাজুস দেশের একটি শক্তিশালী সংগঠন।




বাজুস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা। বিশেষ অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অফ ডিস্ট্রিক মনিটরিং এর চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গুলজার আহমেদ, রিপনুল হাসান, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অফ ডিস্ট্রিক মনিটরিং এর সদস্যসচিব পবিত্র চন্দ্র ঘোষ প্রমুখ।




আরও খবর 13

Sponsered content