Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি সভা

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ১০:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ

মোঃ হেলাল উদ্দীন, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার “রাজশাহী বিভাগীয় সম্মেলন- ২০২৫” এর প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক, নাচোল উপজেলা শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, নাচোল পৌর শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। মোঃ আমিনুল ইসলাম, সভাপতি, নাচোল পৌর শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন ডক্টর মোঃ শরিফুল ইসলাম ও এ্যাড. মোঃ আসলাম- উদ- দৌলা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর মোহাঃ এমরান হোসেন। বক্তারা বলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। আমরা নিজের টাকা ব্যয় করে মানবাধিকার কার্যক্রম পরিচালনা করে আসছি। এতদাসত্ত্বেও যে শাখাগুলো মানবিক কল্যানে বেশী অবদান রাখবে, তাদের পুরস্কৃত করা হবে।

উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন মানবাধিকারের রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫ সোনা মসজিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবং প্রায় ১০,০০০ ( দশ হাজার) মানবাধিকার কর্মী এই সম্মেলনে অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ।

পরিশেষে মানবাধিকারের আগামী রাজশাহী বিভাগীয় সম্মেলন সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশা ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর 4

Sponsered content