Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীর গদাধর পন্ডিত ধামে অন্নকূট মহোৎসব

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৫ , ৮:৩১:৪৬ প্রিন্ট সংস্করণ

বাশঁখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বানীগ্রামে শ্রীশ্রী গদাধর পন্ডিত ধামের গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব ধর্মীয় রীতিনীতি অনুসারে উদযাপিত হয়েছে।

গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) মহতী এ ধর্মীয় অনুষ্ঠানে নন্দনকানন শ্রীরাধামাধব মন্দির ও শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের সাধারণ সম্পাদক শ্রীপাদ তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

শুভ উদ্বোধন করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডা. অসিম সরকার, পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী, অ্যাডভোকেট শেখর দত্ত, লায়ন সন্তোষ নন্দী, লায়ন সম্পদ দে, সুজন ভট্টাচার্য্য, সুজিত সরকার, অধ্যাপক শিপুল দে, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, ডা. নারায়ন দে, পন্ডিত শ্রীবাস দাস, অ্যাডভোকেট শ্রীকন্ঠ বিশ্বাস, স্বরুপানন্দ মিত্র চৌধুরী, মিলন দে, অরুপ চৌধুরী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বানীগ্রাম শ্রীশ্রী গদাধর পন্ডিত ধামের পরিচালক শ্রী মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী।

সভায় বক্তারা বলেন, শ্রীল প্রভুপাদ ৭০ বছর বয়সে ১৯৬৫ সালে প্রথম আমেরিকা পদাপর্ণ করে বৈদিক সংস্কৃতি প্রাচাত্য দেশে প্রচার করেন।বারো বছরে সারা পৃথিবী ১৪ বার পরিভ্রমণ করে বিশ্বের প্রায় প্রতিটি দেশে মন্দির ও প্রচারকেন্দ্র প্রতিষ্ঠা করে শ্রী চৈতন্য দেবের ভাব আর্দশে উজ্জীবিত হয়ে সারাবিশ্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচারের নিমিত্তে ১০৮টি বড় মন্দির সহ বৈদিক গুরুকূল, ফার্ম কমিউনিটি প্রতিষ্ঠার করেন।

রথযাত্রা মহোৎসবসহ বিভিন্ন বৈদিক সাথে পরমেশ্বর ভগবান গিরি গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব সারাবিশ্বে আজ খুবই সমাদৃত।শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজজন শ্রীগদাধর পন্ডিত চট্টগ্রামে বাঁশখালী উপজেলার বাণীগ্রামে ৫৩৯ বছর পূর্বে জন্মগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রায় তিন সহস্রাধিক ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।

আরও খবর 28

Sponsered content