Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে আলহাজ্ব রফিকুল আনোয়ার স্মৃতি যাত্রী ছাউনি উদ্বোধন

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ১০:১১:১৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে আলহাজ্ব রফিকুল আনোয়ার স্মৃতি যাত্রী ছাউনির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা নাজিরহাট পৌরসভার আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলমের সভাপতিত্বে বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সংসদের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ,কে,জাহেদ চৌধুরী।




বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান, কাউন্সিলর মোহাম্মদ ওসমান গনি, সাবেক কাউন্সিলের মোহাম্মদ ইসমাইল, নাজিরহাট পৌরসভার আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এস,এম,হারেছ মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, ফটিকছড়ি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান রপু।





উপজেলা ছাত্র লীগের সভাপতি মোহাম্মদ জামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদিকা মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোহাম্মদ কাসেম, কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা কামালসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।তাছাড়াও কার,হাইচ ও মাইক্র চালক সমিতির নেতৃবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয় জয়যুক্ত করে ফটিকছড়ি উপজেলা উন্নয়নের সুযোগ দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। এবং ২০৪১সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার জন্য প্রধানমন্ত্রীকে বারবার ক্ষমতা আসার সুযোগ দিন। বি,এন,পি রাজনীতি হচ্ছে জ্বালাও পোড়াও এবং ভাংচুড়ের রাজনীতি, আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি।




আরও খবর 27

Sponsered content