Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

প্রেমের সম্পর্কের টানাপোড়েনে প্রেমিকের হাতে খুন প্রেমিকা

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৪:১১:০৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরে পাঁচলাইশে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জের ধরে মরিয়ম আক্তার সামিরা (১৭) নামের এক পোশাক শ্রমিক প্রেমিকের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় প্রেমিক রাজমিস্ত্রী মো. তারেককে (২০) গ্রেপ্তার করেছে পাচঁলাইশ থানা পুলিশ।




শনিবার (৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর ) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে মো. তারেককে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ায় শুক্রবার রাত নয়টার দিকে প্রেমিকা সামিরাকে ফোন করে দেখা করার জন্য ডেকে ছিল মো.তারেক। তাদের দেখা হওয়ার পর তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এই সময় সামিরাকে অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করে ঝগড়া করতে থাকে তারেক। এক পর্যায়ে সামিরাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন প্রেমিক মো. তারেক।




তিনি আরও জানান, হত্যা পর তারেক পালিয়ে যায়। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা লিচুবাগান আহমদুল হকের কলোনী থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। তারেকের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও সামিরার পরিহিত এক জোড়া স্যান্ডেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। হত্যার ঘটনায় সামিরার ভাই মো.পারভেজ উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।

আরও খবর 25

Sponsered content