Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

প্রভাসের ফেসবুক পেজ হ্যাকড, রাতেই উদ্ধার

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ১০:২৭:০৯ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: গতকাল রাতে দক্ষিণী তারকা অভিনেতা প্রভাসের ফেসবুক পেজ হ্যাকড হয়। যদিও এর কয়েক ঘণ্টা পর উদ্ধার হয় তার ভেরিফায়েড ফেসবুক পেজটি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে হঠাৎই ‘বাহুবলী’ তারকার ফেসবুকের দেয়ালে দেখা যায় দুটি ভিডিও। ‘আনলাকি হিউম্যান’ এবং ‘বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে দুটি ভিডিওই বিদেশি খেলা সম্পর্কিত কৌতুক ভিডিও। যার কোনোটির সঙ্গেই কোনো যোগসূত্র নেই প্রভাসের।




দক্ষিণী সুপারস্টারের পেজে হঠাৎ করে এমন অপ্রাসঙ্গিক ভিডিও দেখে খানিক চমকে যান তার ভক্তরা। অনেকেই আশঙ্কা করছিলেন, অভিনেতার প্রোফাইল হ্যাকড হয়ে যাওয়ার। পরবর্তীতে তাদের সেই আশঙ্কাই সত্যি হয়। মধ্যরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা জানান, তার ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে।

প্রভাসের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ২৪ মিলিয়ন (২ কোটি ৪০ লাখ)। অভিনেতার পেজ থেকে এমন ভিডিও দেখে খটকা লাগে তার অনুরাগীদের। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই তিনি জানান, তার পেজ হ্যাকড হয়েছে, যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করছে তার টিম। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, অভিনেতার ফেসবুকের পাতাটি সুরক্ষিত করা সম্ভব হয়েছে।




এমনিতেই সময় ভালো যাচ্ছে না প্রভাসের। ‘বাহুবলী’র পর তার অভিনীত কোনো সিনেমাই বক্স অফিস সাফল্য পাচ্ছে না। বরং অনেক সিনেমাই হয়েছে বিতর্কের সঙ্গী। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার পার্ট ১ – সিজফায়ার’। এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে।

এছাড়া আগামীতে এই অভিনেতাকে তাকে দেখা যাবে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। এতে তার বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, দিশা পাটানি প্রমুখ।




আরও খবর 20

Sponsered content