Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে অবস্থান তুলে ধরবে বিএনপি

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০২:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: দেশে বিদ্যমান পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় বৈঠকটি শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে বৈঠকটি শেষ হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন।

সূত্রে জানা গেছে, বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়, আগামী ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি।

চলমান পরিস্থিতির বিষয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে একটি বিবৃতি দেয় বিএনপি। এতে ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সরকার তা নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, যে অবস্থা তৈরি হয়েছে তাতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে বিএনপি। সরকার যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোনো উসকানিতে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি না করে সেই আহ্বান জানাচ্ছি আমরা।

বৈঠকে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ও ডা.এ জেড এম জাহিদ হোসেন।

আরও খবর 17

Sponsered content