Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

নিয়ন্ত্রণ হারালো পুলিশবাহী বাস, নারী পুলিশ সদস্যসহ আহত ২০

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ১০:১৩:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবদেক : নগরের দামপাড়া এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নারী পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটিতে পুলিশ সদস্যরা সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।

আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১২ জন পুলিশ সদস্যকে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

আরও খবর 25

Sponsered content