Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে দেশকে রক্ষা করেছেন: শিক্ষা উপমন্ত্রী

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ৮:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃরূপে যে রহমত আমাদের জন্য বয়ে এনেছেন সৃষ্টিকর্তার বিশেষ আনুগত্য না থাকলে ১৫ আগস্ট তিনি রক্ষা পেতেন না। তিনি রক্ষা পেয়েছেন বলেই বাংলাদেশেকে তিনি রক্ষা করেছেন মানবতার মা হিসেবে।



বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আগ্রাবাদ কনভেনশন সেন্টার মিলনায়তনে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের উদ্যোগে ৫০০ জন সনাতনী ধর্মাবলম্বীকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বছর শারদীয় উৎসব ও ঈদ-এ-মিলাদুন্নবী একই মাসে হতে যাচ্ছে। এ উৎসবমুখর মাসে উৎসবমুখর পরিবেশে যার যার ধর্ম অনুযায়ী পবিত্রতার সঙ্গে আমরা উৎসব পালন করবো। সবাই সর্বক্ষেত্র শরিক হবো। ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে যতদিন এই রাষ্ট্র পরিচালিত হবে ততদিন এদেশের সব সম্প্রদায় ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি সমান নাগরিক অধিকার ভোগ করবে।



চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, নগর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।

আরও খবর 25

Sponsered content