Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

এক শতাংশ ভোটারের তথ্যও দিতে পারেননি বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ১১:৩১:৫৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: মনোনয়নপত্রে জমা দেওয়া এক শতাংশ ভোটারের তথ্যেও গরমিল রয়েছে বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর।

রোববার (৩ ডিসেম্বর) মনোনয়ন বাছাইয়ের প্রথম দিনে এমন তথ্য দেখা যায় প্রার্থীদের মনোনয়নে।

এদিন মোট ৮টি আসনে ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। যার বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী।




বিভাগীয় কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ায়, চট্টগ্রাম-৮ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুর ছালামের মনোনয়ন বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আশরাদুল আলম বাচ্চু, বিজয় কুমার, বাংলাদেশ কংগ্রেসের মহিবুর রহমান বুলবুলের মনোনয়নও বাতিল হয় এ দিন। সব প্রার্থীরই ১ শতাংশ ভোটার সমর্থকের তালিকায় গরমিল খুঁজে পায় নির্বাচন কমিশন।

অন্যদিকে, জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই প্রক্রিয়ায়, চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) স্বতন্ত্র প্রার্থী শফিউল আজমের মনোনয়ন বাতিল হয় ভোটার সমর্থকের তথ্য সঠিকভাবে না দেওয়ার অভিযোগে। তবে চট্টগ্রাম-৮ আসনের আরেক প্রার্থী মঞ্জুর হোসেন বাদলের মনোনয়ন ঋণ খেলাপি হাওয়ায় বাদ পড়ে।




এ দিন দুই রিটানিং কার্যালয়ে চট্টগ্রামের মোট ৮টি আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশন কার্যালয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এবং চট্টগ্রাম-৮ (চট্টগ্রাম মেট্রো আংশিক- বোয়ালখালী) আসনের মনোনয়ন যাচাই করা হয়। এছাড়া জেলা প্রশাসন কার্যালয়ে চট্টগ্রাম-১ (মীরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে মনোনয়ন যাচাই করা হয়।

সকালে প্রথম দফা মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে বাতিল হয় চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়ন। তাছাড়াও চট্টগ্রাম-২ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী, মোহাম্মদ শাহজাহান, রিয়াজ উদ্দিনের মনোনয়ন বাতিল করে রিটানিং কর্মকর্তা। সকলের মনোনয়নের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়া যায়। একই অভিযোগে চট্টগ্রাম-৩ আসনের জাকের পার্টির প্রার্থী নিজাম উদ্দিন নাছির ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আমিন রসূল নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নও বাতিল করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।




একই সময়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই বাছাইয়ে চট্টগ্রাম-৪ আসনের ৪ প্রার্থীর মধ্যে মোহাম্মদ সালাউদ্দিন, মোহম্মদ ইমরান, দিদারুল আলম ও বিএনএফের আখতার হোসেনের মনোনয়ন বাতিল হয়। এছাড়া চট্টগ্রাম-৫ আসনের দুই প্রার্থী নাছির হায়দার চৌধুরী, মোহাম্মদ শাহজাহানের মনোনয়ন বাতিল করা হয়। তাদের বিরুদ্ধেও ভোটার-সমর্থকদের ভুল তথ্য দেওয়া অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীদের অনেকে মনোনয়ন বাতিল করা হয়েছে মূলত ভোটারের তথ্যে সঠিক ভাবে না দেওয়ার কারণে। বাতিল হলেও প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। নির্ধারিত আপিল কর্তৃপক্ষ বৈধ ঘোষণা করেন সেক্ষেত্রে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ রয়েছে।

চট্টগ্রামে ১৬ আসনে মোট ১৫১ জন মনোনয়ন জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত, নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

আরও খবর 25

Sponsered content