Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বর্ণাঢ্য আয়োজনে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় এ+ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৫ , ১০:১৮:১১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় ২০২৫ খ্রি. দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু’র সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় মাদ্রাসা ক্যাম্পাসে ৯ আগস্ট ২০২৫ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা ট্রাস্টের সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সদ্য প্রফেসর পদে পদোন্নতি পাওয়া ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস-চেয়ারম্যান ও একাডেমিক এডভাইজার মাওলানা এনামুল হক মাদানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা সাইফুল্লাহ মাদানী, অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকী, মাওলানা মুহাম্মদ শাহজাহান, ব্যবসায়ী মোহাম্মদ এহেছানুল হক, মাওলানা আবছার হক।

বক্তব্য রাখেন মাওলানা রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাঈদ, মাস্টার শাহাদাত হোসেন, মাস্টার যাইনুল মোস্তফা, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা খোবাইব নূর, মাওলানা সাদেক মাহমুদ, হাফেজ শামীমুল হক আদিল , হাফেজ ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসেন, শোয়াইব উল্লাহ, মিসেস আসমাউল হোসনা, মিসেস আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মিসেস মরিয়ম আক্তার, জাফরিন আজাদ, সামরিনা হাসান প্রমুখ।

পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ মাদানী।

আরও খবর 25

Sponsered content