Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

প্রতিকূল পরিস্থিতিতেও জনগণের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ: এসপি মাসুদ

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ১২:৪১:২৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: টানা ভারী বর্ষণে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হলেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

তিনি বলেন, একই সঙ্গে পুলিশ সদস্যদের নিরাপদ আবাসন, কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের ব্যারাক, ডাইনিং, রেশন স্টোর, অস্ত্রাগার, পুলিশ খামার, পুলিশ লাইন্স স্কুল এবং পুরো কম্পাউন্ড পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় জলাবদ্ধতার কারণে পুলিশ সদস্যদের আবাসন, দৈনন্দিন কার্যক্রম, নিরাপত্তা ও জরুরি সেবার ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন।
পুলিশ সুপার বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা চট্টগ্রাম জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক করণীয় বিষয়ে আলোচনা করেন। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা, ব্যারাক ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।

পাশাপাশি পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন।জেলা পুলিশ জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি পুলিশি সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং জেলা পুলিশ লাইনের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর 25

Sponsered content