Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

পুলিশের এএসআইসহ ৬ জন কারাগারে

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ১০:৩৪:৪৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক মিয়াসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘটনার পর অভিযুক্ত এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশ সূত্র জানিয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

কারাগারে পাঠানো ৬ জন হলেন, বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, মো.আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।

কারাগারে পাঠানো বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রশিকিউশন) মফিজুর রহমান।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬ আসামিকে পাঠানো নথিতে বলা হয়, বাকলিয়া থানার জিডি মূলে ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। কারণ ডাকাতি হওয়া ভুক্তভোগী ওই বাসার ভাড়াটে মামলা করতে দেরি হওয়ায়তে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আদালত সূত্রে জানা যায়, নগরের বাকলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলামের সই করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুকসহ ৬ জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে ৬ জনকে থানায় নিয়ে যায়।

আরও খবর 25

Sponsered content