Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

পাঁচলাইশে তিনটি দোকান উচ্ছেদ করলো চসিক

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৪ , ১১:১৪:২৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের পাঁচলাইশ মক্কী মসজিদ সংলগ্ন সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নির্মিত স্থাপনার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং শর্তানুযায়ী কার্যক্রম পরিচালনা না করার কারণে তিনটি দোকান উচ্ছেদ করেছে চসিক।

এর আগে গ্রিড এ ওয়ান ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করা হয়।




ইতোপূর্বে স্থাপনাটি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে তিনটি দোকান ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।




আরেকটি অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বাকলিয়া এক্সেস রোডে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণসামগ্রী রাস্তায় রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আরও খবর 25

Sponsered content