Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না: কাদের গণি

  প্রতিনিধি ১০ জুন ২০২৫ , ১০:২৩:৪২ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিজিইউএফ) মহাসচিব কাদের গণি চৌধূরী বলেছেন, দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি।

তিনি বলেন একটি সুষ্ট ও অংশগ্রহণ মূলক নির্বাচনের মাধ্যমে এই ঘাটতি পূরণ সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকার উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা।
৯ জুন ফটিকছড়ি শাহনগরস্হ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে এ কথা বলেন।

কাদের গণি চৌধুরী বলেন, বর্তমান সরকার বিপ্লবী সরকার হতে পারতো শপথ না নিতো এবং নিজেদের অন্তর্বর্তীকালিন সরকার ঘোষণা না দিত কিন্তু তারা শপথ নিয়ে সংবিধানের আওতায় এসেছে। সংবিধানের বাহিরে গিয়ে তাদের কোন কাজ করার সুযোগ নাই। তাদের দায়িত্ব এখন শুধুমাত্র রুটিন কাজ করা।

তিনি আরও বলেন আমরা এ সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তাই ইউনুস সরকারকে বলবো,আপনার প্রতি আমাদের আস্থা আছে। আপনি শুধু বাংলাদেশের না বৈশ্বিকভাবে একজন সম্মানিত নাগরিক। আজ হাসিনা সরকারের পতন হয়েছে ভোটাধিকার হরণের কারণে। আপনার দায়িত্ব জনগণের সে অধিকার ফিরিয়ে দেওয়া। একটি সুষ্ঠু ও অবাধ গ্রহণযৌগ্য নির্বাচনলর মধ্যমে জনগণের সরকার গঠনের পথ উম্মুক্ত করুন।

নির্বাচন প্রসংগে কাদের গণি চৌধুরী বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছেন তারা যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত। তা হলে সরকারের সমস্যাটা কোথায় দেখছে?যদি আপনারা এপ্রিলেও নির্বাচন দিতে পারতেন তবে ডিসেম্বরে বা কেন নির্বাচন নয়?

অধিকাংশ রাজনৈতিক দল ও ডিসেম্বরে নির্বাচন চাই। তাই সরকারের প্রতি আমাদের আহবান জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অসম্মান না করেন। একটি নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধিত্ব করবে এবং তারাই সংষ্কার করবে।এখন পর্যন্ত যা করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। তবে নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবেনা। ঈদের শুভেচ্ছা বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বি এন পির সদস্য সচিব জহির আজম চৌধুরী, দাতঁমারা ইউনিয়নের বি এন পির সাধারণ সম্পাদক শফি উল আজম চৌধুরী, বি এন পির নেতা মোঃ ইলিয়াস, মোঃ বখতিয়ারসহ স্হানীয় সাংবাদিক ও নানান শ্রেণীর পেশাজীবি।

আরও খবর 27

Sponsered content