Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

নগরে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ৯:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মো. ইউনুস চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, মো. ইউনুস ড্রেজারের ব্যবসা করেন।

কয়েকদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে বাসায় অবস্থানকালে ৪-৫ জন দুর্বৃত্ত তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে গুলি ছোড়ে। এসময় হাত, মুখ ও হাঁটুতে গুলিবিদ্ধ হন তিনি।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ওই ব্যবসায়ীকে রাতে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে।

আরও খবর 25

Sponsered content