Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

দ্বি-পক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান

  প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ১১:০৮:০৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি।মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় দেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতকে স্বাগত এবং তার নিয়োগের জন্য অভিনন্দন জানান। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন যে, যদিও বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে, তবুও আরও সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলবিদ্যুৎ বাণিজ্যে, এর ওপর উভয় দেশ পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করতে পারে।

সাক্ষাতে বিভিন্ন বাণিজ্য-সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এ সময় পরবর্তী দফা বাণিজ্য সচিবপর্যায়ের বৈঠক আহ্বানের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বি-পক্ষীয় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত ভুটানের প্রতি বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে তার মেয়াদকালে রাষ্ট্রদূতকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।

আরও খবর 17

Sponsered content