Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে ৬৩ জেলায় ডকুমেন্টরি প্রদর্শন, চীন থেকে আসবে ড্রোন

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১০:৪১:০১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের’ আওতায় ৬৩ জেলা ও ঢাকা শহরে এলইডি স্ক্রিনের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা ও ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হবে। এ ছাড়া জেলাপর্যায়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি ও স্মরণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও আয়োজনে থাকবে পাঁচটি ড্রোন-শো। এর জন্য স্থানীয় ও চীনা প্রতিষ্ঠান থেকে ড্রোন ভাড়া নেওয়া হবে।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বৈঠকে সূত্রে জানা গেছে, ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের আওতায় পাঁচটি ড্রোন শো আয়োজনের লক্ষ্যে স্থানীয় এবং চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রোন ভাড়া ও প্রদর্শন সংশ্লিষ্ট অনুষ্ঠান ব্যবস্থাপনার যাবতীয় কার্যক্রম সম্পন্নের জন্য পণ্য ও সেবা ক্যাটগরিতে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের নীতিগত অনুমোদন চায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দিয়েছে।

অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ এর আওতায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬৩ জেলা ও ঢাকায় এলইডির মাধ্যমে জুলাই বিপ্লবের স্পিরিট ও ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন, ৬৩টি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে পৃষ্পস্তবক অর্পণ ও র‍্যালি, জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান, পোস্টার, অনুষ্ঠানের নানাবিধ ডিজাইন ও আমন্ত্রণপত্র মুদ্রণ সংক্রান্ত কার্যক্রম জরুরি ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্যাটগরিতে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

এ ছাড়া বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন লতিফ বাওয়ানী জুটমিলস লিমেটেডের মালিকানাধীন নরসিংদী জেলার সদর থানার হাজিপুর মৌজার তিন দশমিক ৪৫ একর জমি বিক্রির নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

আরও খবর 17

Sponsered content