Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৬:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করলেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে চারটার পর রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের কবর প্রাঙ্গণে তিনি শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রথমে সমাধিতে ফুল দিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে জুমার নামাজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়ার সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান।

২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করতে এসেছিলেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন।

এদিন রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দেয় বিএনপি।এরপর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। তারপর তিনি গুলশানের বাসায় ওঠেন।

আরও খবর 17

Sponsered content