Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: আসিফ মাহমুদ

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ , ১১:৪৮:০৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এই অ্যাকাউন্টে দুই দশমিক চার মিলিয়ন ফলোয়ার আছে।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক’ কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এই পোস্টের মন্তব্যের ঘরে তিনি সংবিধানের ষষ্ঠ তফসিলের ১৫০ (২) অনুচ্ছেদের পাতার ছবি পোস্ট করেন। সংবিধানের এই অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে বলা আছে।

এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘আবেগ দিয়ে রাষ্ট্র চলে না।

রাষ্ট্র চলে সংবিধান দিয়ে’– এই বক্তব্যটি পোস্ট করেছেন।

আরও খবর 17

Sponsered content