Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তন: জার্মানিতে গরমে বছরে ৫-২০ হাজার মানুষের মৃত্যু

  প্রতিনিধি ১৫ জুন ২০২৩ , ১০:১১:১১ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে জার্মানিতে গরম আরও বাড়বে বলে মনে করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখ।

প্রতি বছর গরমে দেশে ৫ থেকে ২০ হাজার লোক মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি কিছু না করি, তাহলে প্রতি বছর আমরা কয়েক হাজার প্রাণ হারাব, যা অপ্রয়োজনীয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের বুঝতে হবে যে গরম সংক্রান্ত মৃত্যু প্রতিরোধে জার্মানি ভালো অবস্থানে নেই।




জার্মানির আবহাওয়া অফিস ডিডব্লিউডি জানিয়েছে, তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর জার্মানি ও ইউরোপে ২০২২ সালটি উষ্ণতম বছরগুলোর একটি ছিল।

ফ্রান্সকে অনুসরণ করে একটি হিট প্রোটেকশন প্ল্যান করার পরিকল্পনা করছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখ। ২০০৩ সালে প্রচণ্ড গরমে কয়েক হাজার মানুষের মৃত্যুর পর ফ্রান্স এ ধরনের একটি পরিকল্পনা নিয়েছিল।

সেই পরিকল্পনার আওতায় জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন, বাড়িতে গিয়ে পরামর্শ দেওয়া, বিভিন্ন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, তথ্য পর্যবেক্ষণ করা ইত্যাদি করা হয়ে থাকে।




জার্মানির হিট প্রোটেকশন প্ল্যানে তাপপ্রবাহের মাত্রা অনুযায়ী কয়েকটি স্তর ঠিক করা হবে। এবং প্রতিটি স্তরের জন্য করণীয় কিছু কাজ নির্দিষ্ট করা থাকবে।

যেমন- সময় হলে হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে অসু্স্থ ও বয়স্ক মানুষদের বার্তা পাঠানো, জনসমাগম বেশি হয় এমন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করা ইত্যাদি কাজ করা হতে পারে।

হিট প্রোটেকশন প্ল্যান চূড়ান্ত করতে নার্স, চিকিৎসক, স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তা, ক্লিনিক প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন স্বাস্থ্যমন্ত্রী। এ বছরই এই পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা করছেন তিনি।




সুত্র_ডয়চে ভেলে।

আরও খবর 15

Sponsered content