Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উদযাপিত

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২৯:৩৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) মাহফিল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো: আবুল হাসান এর সভাপতিত্বে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইছহাক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড.গিয়াস উদ্দিন হাফিজ, জয়েন্ট সেক্রেটারি ও একাডেমিক অ্যাডভাইজর ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ফাইন্যান্স ডাইরেক্টর মোহাম্মদ শহীদ উল্যাহ সেলিম প্রমুখ।

স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান।

 

আরও খবর 25

Sponsered content