প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১০:২৫:২৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের আন্জুমানে বারিয়া মুনিরীয়া আহমদীয়া বাংলাদেশের পরিচালনায় ঐতিহ্যবাহি মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা গত ১ জুলাই ২০২৫ সালে আলিম ক্লাসের একাডেমি অনুমতি পাওয়ায় সরকার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং শুকরিয়া জানান মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।
এই সময় উপস্থিত ছিলেন মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান।
২০০১ সালে শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রাহনুমায়ে শরিয়ত তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুর্শেদ বরহক ওস্তাদ ওলামা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালে দাখিল ক্লাসের পাঠদানের অনুমতি লাভ করে। ২০২০ সালে এমপিও ভুক্ত হয়।
প্রতি বছর দাখিল পরীক্ষায় সুনাম অর্জন করে থাকে। গত ১ জুলাই ২০২৫ সালে আলিম ক্লাসের পাঠদানের অনুমতি লাভ করে এবং ২৫ মে ২০২৫ সালে বাংলাদেশ সরকারের জারিকৃত পরিপত্র অনুযায়ী মাদ্রাসা পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান। অভিভাবক সদস্য মোঃ তরিকুল ইসলাম চৌধুরী ও মোঃ মনিরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রায় ৫ শতাধিক ছাত্র ছাত্রী রয়েছে ১৬ জন শিক্ষক শিক্ষিকা মাধ্যম সুন্দর ও আধুনিক যুগ-উপযোগী পাঠদান চলছে। ২০২৫-২৬ সালে আলিম ক্লাসে ছাত্র ছাত্রী ভর্তি করা হবে।