Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চাক্তাইয়ে রং মিশিয়ে তৈরি হচ্ছিলো ভেজাল মসলা, আটক ১০

  প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৯:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় রাসায়নিক রং মিশিয়ে ভেজাল মসলা তৈরির অপরাধে ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিষাক্ত রাসায়নিক রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থসহ ভেজাল মসলা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টায় চাক্তাই এলাকার জসিমের ক্রাসিং মিলের ভেতর থেকে তাদের আটক করা হয়।




আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (মিল মালিক) (৪০), মো. শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), মো. দেলোয়ার হোসেন (৪৮) ও মো. কামরুল হাসান (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার।




তিনি বলেন, আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের মশলাসহ মরিচের গুঁড়ার সাথে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মশলা তৈরী করে আসছিলো। তাছাড়া এসব ভেজাল মশলা চট্টগ্রাম জেলার বিভিন্ন বাজার ছাড়াও, আশেপাশের বিভিন্ন জেলায় পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসার কথাও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক ব্যবসায়ীরা।

উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যবসায়ীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।




আরও খবর 25

Sponsered content