Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

চলচ্চিত্রে অনুদান দেবে সরকার, কাহিনি ও চিত্রনাট্য আহ্বান

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ১১:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: প্রতি বছরের মতো এবারও চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য আহ্বান করেছে সরকার। ২০২৪-২৫ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে সর্বোমোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া।

গেল ২৬ ফেব্রুয়ারি এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্যাকেজ আগামী ৭ এপ্রিল বিকেল চারটার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র দেশীয় নির্মাতা ও প্রযোজকেরা। প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরাই কাহিনি জমা দিতে পারবেন।

একই সঙ্গে নির্মাণের সার্বিক পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাবের ১২টি কপি জমা দিতে হবে। জমাকৃত ছবি থেকে বাছাই করে অনুদানের জন্য নির্বাচন করা হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ২০টি চিত্রনাট্য।

আরও খবর 20

Sponsered content