Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা-মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১০:২৫:০৮ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশছাড়া করার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মাদুরোর মিত্র রাষ্ট্রগুলো এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ইউরোপীয় কয়েকটি দেশ উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সফল অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নিয়েছে।

এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার একে ওয়াশিংটনের ‘চরম গুরুতর সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র ও আঞ্চলিক নেতারা মার্কিন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

ইরান
তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন।

কলম্বিয়া
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ ঘটনাকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন।তিনি সতর্ক করে বলেন, এই হামলার ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানান।

কিউবা
ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র কিউবা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

রাশিয়া
রাশিয়া যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সশস্ত্র আগ্রাসন’ বলে উল্লেখ করে জানায়, এই হামলার কোনো বৈধ বা গ্রহণযোগ্য অজুহাত নেই।

মস্কোর মতে, আদর্শগত শত্রুতা কূটনীতিকে ছাপিয়ে গেছে।

স্পেন
স্পেন পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে বলেছে, তারা গণতান্ত্রিক, আলোচনাভিত্তিক ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মধ্যস্থতায় প্রস্তুত রয়েছে।

জার্মানি
জার্মানি জানিয়েছে, তারা ভেনেজুয়েলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে।

ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় জানায়, তারা কারাকাসে অবস্থানরত ইতালীয় নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বেলজিয়াম
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দেশটি।

ট্রিনিদাদ ও টোবাগো
ট্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পার্সাদ-বিসেসর এক বিবৃতিতে বলেন, শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভেতরে সামরিক অভিযান শুরু করেছে। তবে ট্রিনিদাদ ও টোবাগো এই অভিযানের কোনো অংশ নয় এবং তারা ভেনেজুয়েলার জনগণের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়ভন মিউয়েংকাং বলেন, দেশটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা প্রশমন, সংলাপের মাধ্যমে সমাধান এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

মার্কিন ডেমোক্র্যাট সিনেটররা
মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ব্রায়ান শ্যাটজ বলেছেন, ভেনেজুয়েলায় যুদ্ধে জড়ানোর মতো কোনো জাতীয় স্বার্থ যুক্তরাষ্ট্রের নেই। সিনেটর রুবেন গালেগো মন্তব্য করেন, এই যুদ্ধ বেআইনি এবং এক বছরেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ‘বিশ্ব পুলিশ’ থেকে ‘বিশ্বের বুলি’তে পরিণত হয়েছে।

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস
ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের ‘বোমা হামলা’ তীব্রভাবে প্রত্যাখ্যান করে একে সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন।

আরও খবর 15

Sponsered content