Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চবির ১৪ হলে নতুন প্রভোস্ট

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আগামী এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৪টি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে চবি কর্তৃপক্ষ। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।




এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১২ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রভোস্টরা।

নবনিযুক্ত হল প্রভোস্টরা হলেন:

শাহজালাল হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, শাহ্ আমানত হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, আলাওল হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, এএফ রহমান হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, শহীদ আব্দুর রব হলে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, মাস্টার দা সূর্যসেন হলে বন ও পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা।




এছাড়া মেয়েদের আবাসিক হলগুলোর মধ্যে- প্রীতিলতা হলের প্রভোস্ট আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, শেখ হাসিনা হলে আইন বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আফরোজ, শামসুর নাহার হলে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সোনিয়া হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এসএম রফিকুল ইসলামকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও খবর 25

Sponsered content