Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নিয়ন্ত্রণ কক্ষ চালু

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ১১:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : বিরূপ আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির আশঙ্কার প্রেক্ষিতে পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং ও জরুরি তথ্য সংগ্রহের লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোর্ডের পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্র এলাকায় অতিবৃষ্টি, জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন, বিদ্যুৎ বিভ্রাট অথবা পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে নিম্নবর্ণিত কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ ছাড়াও, কেন্দ্রসমূহে রক্ষিত অলিখিত উত্তরপত্র, ওএমআর শিট, প্রশ্নপত্র, উপস্থিতি পত্র ও অন্যান্য পরীক্ষা সংশ্লিষ্ট সামগ্রী অবশ্যই উঁচু, শুষ্ক ও নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে যাতে বৃষ্টির পানি বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়।এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার জেলা প্রশাসক মহোদয়গণ জেলার সার্বিক আবহাওয়া পরিস্থিতি এবং প্রশ্নপত্র সংরক্ষণ সংক্রান্ত কোনো জরুরি সমস্যা দেখা দিলে তা লিখিত আকারে যথাসময়ে অত্রবোর্ডকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, বিরূপ আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে আপনার জেলার ট্রেজারিতে রক্ষিত এইচএসসি পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্রসহ অন্যান্য গোপনীয় পরীক্ষা সামগ্রী নিরাপদে সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
জরুরি যোগাযোগ: পরীক্ষা নিয়ন্ত্রক, মোবাইল নম্বর: ০১৫৫৪-৩৪৩০৪৫, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোবাইল নম্বর: ০১৮১৯-৬৪৭৭০৫, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোবাইল নম্বর: ০১৮১৯-১৭৯৬৪৩। Email: ce @bise-ctg.gov.bd এবং উল্লিখিত নম্বরে হোয়াটসঅ্যাপে তথ্য প্রেরণ করা যাবে।

বিষয়টি অত্যন্ত জরুরি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।.

আরও খবর 25

Sponsered content