Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম প্রেসক্লাবে হযরত কানু শাহ (রহ:)’র কাব্যগ্রন্থ “জ্ঞান সাগর” বইয়ের মোড়ক উম্মোচন

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ১০:৪১:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর জামাল খানস্থ প্রেসক্লাবের ইন্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে পাঁচ ত্বরিকার পীর, ৩৬ বছর বনবাসি, ১৮শতকের মহাকবি, বেলায়েত সম্রাট হযরত শাহ সূফী সৈয়দ আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ (রহ.)’র জীবন ও কর্মশীর্ষক সেমিনার, দোয়া-মিলাদ মাহফিল ও আধ্যাত্মিক কাব্যগ্রন্থ “জ্ঞান সাগর” বইয়ের সংকলিত- সম্পাদিত নতুন সংস্করণের ৫ মার্চ, বুধবার বিকেলে মোড়ক উম্মোচন করা হয়েছে।

ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন ও রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী প্রকাশ রজায়ী হুজুরের সভাপতিত্বে, সৈয়দ মোহাম্মদ মনিরুল ইসলাম আশরাফি ও মোহাম্মদ রফিকুল ইসলাম’র পরিচালনায়, এবং শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দীন রজায়ী’র দিকনির্দেশনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান মাওলানা কাজী মুঈনুদ্দিন আশরাফী।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড: নূর হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড: আনোয়ার হোসাইন, লেখক ও গবেষক মো: আবদুর রহিম, আলেমে দ্বীন মুফতি গোলাম কিবরিয়া আজহারী,মাওলানা সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক হাশেমী, মজলুম জননেতা মাওলানা রেজাউল করিম তালুকদার।

উপস্থিত বক্তাগণ শাহ আলী রজা প্রকাশ কানু শাহ (রহ:)’র জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন।মুখ্য আলোচক অধ্যাপক নূর হোসাইন বলেন,সুফীবাদ টিকিয়ে রাখার জন্য আগের দিনের ধ্যান ধারণার বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে, লেখালেখির মাধ্যমে এগিয়ে যেতে হবে। তা ছাড়া সকল মানুষ যাতে দরবারের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারে সেভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাঈনুদ্দীন আশরাফী বলেন, প্রকৃত মাজার গুলো ও প্রকৃত ওলীদের ইতিহাস, সংরক্ষন না থাকায় কিছু ভন্ড অলি বা পীরের আভির্ভাব হচ্ছে এজন্য কথিত অলিদের আওলাদ গণকে তিনি অনুরোধ করে বলেন ,হক্কানি অলিদের ইতিহাস ঐতিহ্য লেখালেখি ও প্রাতিষ্ঠানিক ভাবে সংরক্ষণ করা হয়।
হযরত শাহ সূফী আলী রজা প্রকাশ কানু শাহ (রহ:)’র জীবনী ও ঐতিহ্য তুলে ধবার জন্য তিনি রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন ও রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীকে ধন্যবাদ জানান।

আরও খবর 25

Sponsered content