Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম ওয়াইএমসিএ পালন করলো বিশ্ব ওয়াইএমসি’র ১৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস

  প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ১০:৩৫:৪০ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : `Make it Clean, Save the Green’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ওয়াইএমসিএ পালন করলো বিশ্ব ওয়াইএমসি’র ১৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস।

গত ৬ জুন, বৃহস্পতিবার চট্টগ্রামের সিআরবিতে চট্টগ্রাম ওয়াইএমসি’র সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত হয়ে পরিষ্কার কর্মসূচী ও সচেতনতামূলক ক্যাম্পইন পরিচালনা করা হয়।




উক্ত কার্যক্রমে সদস্য-সদস্যাবৃন্দ সিআরবি’র শিরীষতলাসহ আশে পাশে পরিষ্কার করেন। এছাড়া গানের মাধ্যমে মানুষদের সচেতন করেন।

এসময় পরিবেশ রক্ষায় মানুষের মাঝে ছোট ছোট অভ্যাস তৈরীর জন্য প্রচারনা করেন। পরিষ্কার কর্মসূচী শেষে চট্টগ্রাম ওয়াইএমসি’র সদস্য-সদস্যাবৃন্দ ৫টি ফলের চারা রোপন করেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম ওয়াইএমসি’র সদস্য-সদস্যাবৃন্দ পর্যায়ক্রমে সারা বছর এভাবে বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। এরপর চট্টগ্রাম ওয়াইএমসি’র অফিস কক্ষে বিশ্ব ওয়াইএমসি’র ১৮০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।




এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াইএমসি’র চেয়ারম্যান মি. হিউবার্ট ব্যাপারী, চট্টগ্রাম ওয়াইএমসি’র প্রোগ্রাম আহবায়ক মি. আলবার্ট দেউড়ী, চট্টগ্রাম ওয়াইএমসি’র ট্রেজারার মি. স্টিভ অস্কার ডি’রোজারিও, চট্টগ্রাম ওয়াইএমসি’র সাধারণ সম্পাদক মি. ইম্মানূয়েল বৈরাগীসহ চট্টগ্রাম ওয়াইএমসি’র বোর্ড পরিচালকবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়াইএমসিএ বাংলাদেশ (জাতীয়)’র জাতীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মি. মানিক উইলভার ডি’কস্তা ও ওয়াইএমসিএ বাংলাদেশ (জাতীয়)’র যুব চেয়ারম্যান মি. ফ্লেভিয়ান ডি’কস্তা।




আরও খবর 25

Sponsered content