Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: গতকাল বিকাল ৩টায় সিএমপির ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার ( অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়,বিপিএম-পিপিএম (বার)।

পরিদর্শনকালে তিনি ডিউটি অফিসারের কক্ষে অনলাইন জিডি কার্যক্রম পরিদর্শন করে আরো কীভাবে সেটিকে সহজতর ও সেবামুখী করা যায় সে ব্যপারে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি হাজত খানা, অস্ত্রাগার ও সেরাস্তারুম পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।




এসময় তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন।




এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা , বন্দর জোনের উপ-কমিশনার মিসেস শাকিলা সুলতানা,ইপিজেড থানার ওসি মোঃ হোসাইন,ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর 25

Sponsered content