Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামে লক্ষাধিক এইচএসসি পরীক্ষার্থী

  প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ১০:২৩:১৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৬ হাজার ৩৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব সবধরনের প্রস্তুতি সেরেছে শিক্ষাবোর্ড। জানা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২৮৭টি কলেজ থেকে এক লাখ ছয় হাজার ৩৪ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।




গত বছর ২৭৯টি কলেজ থেকে এক লাখ দুই হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী ছিল। গতবছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার।
চট্টগ্রাম মহানগরসহ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার ১৭৯ জন, যার মধ্যে ৩৪ হাজার ৯৭৯ জন ছাত্র আর ৪১ হাজার ২০০ জন ছাত্রী। শুধু মহানগরে পরীক্ষার্থী ৩৭ হাজার ৪৯২ জন, যার মধ্যে ছাত্র ১৮ হাজার ১৩৬ জন এবং ছাত্রী ১৯ হাজার ৩৫৬ জন।

এছাড়া কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৪৬৩ জন, যার মধ্যে ছাত্র পাঁচ হাজার ৫৭৪ এবং ছাত্রী সাত হাজার ৮৮৯ জন। রাঙামাটিতে পাঁচ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র দুই হাজার ৬৬২ জন এবং ছাত্রী তিন হাজার একজন। খাগড়াছড়িতে ছয় হাজার ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র তিন হাজার ১৬২ ও ছাত্রী তিন হাজার ৫৬৫ জন। বান্দরবান জেলায় চার হাজার দুইজন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র এক হাজার ৯৫৫ জন এবং ছাত্রী দুই হাজার ৪৭ জন।




মোট পরীক্ষাকেন্দ্র ১১৫টি। এর মধ্যে চট্টগ্রামে ৬৯টি, কক্সবাজারে ১৮টি, রাঙামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি ও বান্দরবানে ৮টি কেন্দ্রে পরীক্ষা হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে নয়টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষাবোর্ড থেকে সেট কোড পাঠানোর পর কেন্দ্রে প্রশ্নপত্র খুলতে পারবেন।




তিনি আরও বলেন, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে। প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৩৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম কাজ করবে।

সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। কোনো কোনো পরীক্ষা বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।




আরও খবর 25

Sponsered content