Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৫ , ১১:১৬:৪০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া হোম মেইড ফুডসকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।

সোমবার (৭ জুলাই) নগরের খুলশী ওয়্যারলেস এলাকার এ হোটেলে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি বলেন, মেম্বার হোটেলে খাদ্যপণ্য ঢেকে না রাখা, খাদ্যপণ্যে তেলাপোকার বাচ্চা পড়ে থাকা, রান্নাঘরে প্রচুুর তেলাপোকা থাকায় ৩০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

পাশের হোম মেইড ফুডস নামের বেকারিকে নোংরা আবর্জনা, কারখানায় পোকামাকড় থাকা, বিস্কুট তৈরির ডো বা মণ্ডে পোকা মেশানো পাওয়া, পোকাসহ পাউরুটি তৈরি, অননুমোদিত কেমিক্যাল হাইড্রোজ ব্যবহারের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের কারখানা সিলগালা করা না হলেও সাত দিন উৎপাদন বন্ধের আদেশ দেওয়া হয়েছে। উৎপাদনে যাওয়ার মতো পরিবেশ উন্নত করার সাত দিন পর আমাদের জানালে আমরা পরিদর্শন করে অনুমতি দেব। তার আগে উৎপাদনে যেতে পারবে না প্রতিষ্ঠানটি।

তিনি জানান, পাহাড়তলী বাজারের বারকোয়াটার বনফুলের এক পরিবেশককে পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকা, নিজস্ব প্রডাক্টে মেশিনে সিল না দিয়ে স্টিকারে তুলে ফেলা যায় এমনভাবে মেয়াদ দেওয়ায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্টিকার তুলে নতুন স্টিকার বসানোর আশঙ্কা রয়েছে।

জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

আরও খবর 25

Sponsered content