Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ১১:০৭:৫৬ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: : প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট। টি-২০ ফরম্যাটে আয়োজিত এবারের আসরে অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল।আগামী ২৮ আগস্ট মাঠে গড়াবে আঞ্চলিক ক্রিকেটের এবারের আসরটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরের একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

তৃণমূলে ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আকরাম খান। যদিও ক্ষমতার পালা বদলে এ টুর্নামেন্ট ভবিষ্যতে আয়োজন হবে কি-না তা নিয়ে নিজেই প্রকাশ করেছেন শঙ্কা।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে এক প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, বিসিবি প্রেসিডেন্ট চেয়েছেন রিজিওনাল টুর্নামেন্ট আয়োজন করা। আমি সে সুযোগটি নিয়েছি। কারণ চট্টগ্রামে ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী প্রতিষ্ঠান রয়েছে। সব সময় আমি হয়তো বোর্ড পরিচালক থাকবো না। তবে ক্রিকেটের প্রয়োজনে এ টুর্নামেন্ট চালু থাকলে দেশের ক্রিকেটই লাভবান হবেন।

টুর্নামেন্টে ১১টি দলকে লটারীর মাধ্যমে ৬টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান দুইটি করে দল পেলেও বেশির ভাগ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানই জানেন না তাদের দলে কে আছেন।

এনিয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মালিকরা জানান, আমরা খেলার উন্নয়নে কাজ করতে চাই। কিন্তু আমাদের সুযোগ দিতে হবে। টুর্নামেন্টে আমরা যেসব দল পেয়েছি, এসব দলে কারা খেলছেন? কেমন খেলেন আমরা কিছুই জানি না। আমাদেরকে দলগুলো দীর্ঘ সময়ের জন্য দিলে আমরা তাদের নিয়ে কাজ করতে পারতাম। ভবিষ্যতে এসব দল থেকে হয়তো জাতীয় দলের ক্রিকেটারও তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪৩ লক্ষ টাকা এবং অবশিষ্ট ৩৭ লক্ষ টাকা ৬টি স্পন্সর প্রতিষ্ঠান প্রদান করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তুতি ও অনুশীলন খরচ, আবাসন, খাবার, খেলার পোশাক, দৈনিক ভাতা, যাতায়াত ভাতাসহ যাবতীয় সুবিধাদি প্রদান করা হবে। প্রতিযোগিতার খেলা সমূহ ২৮ আগস্ট থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এবং ৩০ আগস্ট থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে মোট ২৫টি খেলা, সেমিফাইনাল ২টি এবং ফাইনালসহ সর্বমোট ২৮টি খেলা অনুষ্ঠিত হবে। ২৮ আগস্ট সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

টুর্নামেন্টের প্রাইজমানি চ্যাম্পিয়ন দলের জন্য ১ লাখ টাকা, রানারআপ দলের জন্য ৫০ হাজার।

গ্রুপ এ’র ৫টি দল: ফোর্টিস রাঙ্গামাটি, কন্টিনেন্টাল খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি ফেনি, এবি ব্যাংক চাঁদপুর।

গ্রুপ বি’র ৬টি দল: কন্টিনেন্টাল ব্রাহ্মনবাড়িয়া, ফোর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, ক্লিফটন কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী, এশিয়ান বান্দরবান।

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক মঞ্জুর আলম মঞ্জুসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর 16

Sponsered content